ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোচের কথা না মেনে পেনাল্টি নিতে গেলেন রিচার্লিসন, সতীর্থদের সঙ্গে হাতাহাতি

২০২১ আগস্ট ৩১ ১০:১৪:০০

কোচের কথা না মেনে পেনাল্টি নিতে গেলেন রিচার্লিসন, সতীর্থদের সঙ্গে হাতাহাতি

ম্যাচের ৪১তম মিনিটে দেমারই গ্রের করা গোলে এগিয়ে যায় এভারটন। লিড নিয়েই বিরতিতে যায় তারা। ম্যাচের ৫৮তম মিনিটে একটি পেনাল্টি পায় এভারটন। সেই পেনাল্টিটি নিতে যান এভারটনের ডমিনিক কালভার্ট-লিউইন। এমন সময় রিচার্লিসনও এগিয়ে যান কিক নিতে। তখন সতীর্থরা রিচার্লিসনকে বাধা দেয়, হাতাহাতিও হয় রিচার্লিসনের সঙ্গে।

শেষ পর্যন্ত ডমিনিকই নেন স্পট কিক এবং গোলও করেন। ম্যাচে ২-০ গোলে জয় পায় এভারটন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এভারটনের কোচ রাফা বেনিতিজ। তিনি বলেন, ‘পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে ডমিনিকই আমাদের প্রথম পছন্দ। রিচার্লিসন জানে যে, সে আমাদের দুই নম্বর পছন্দ।

ম্যাচের আগেই তাকে আমি বলে দিয়েছি যে, আমরা যদি দুইটা পেনাল্টি পাই তাহলে প্রথমটি ডমিনিক ও পরেরটি রিচার্লিসন নিবে।’কোচের কথা রিচার্লিসন ভুলে গেলেও ভুলেননি তার সতীর্থরা। তাইতো রিচার্লিসনকে পেনাল্টি কিক মারতে দেননি তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ