ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পের দল বদল ও রিয়ালের টাকা বাড়ানো নিয়ে পাওয়া গেলো নতুন খবর
ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিলো পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরেও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।
তবে এ মৌসুমে না গেলেও, নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফি'তেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যেকোনো দলে যোগ দিতে পারবেন।
মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো। এর মধ্যে এমবাপেকে দলে পেতে দুই দফায় বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল রিয়াল। কিন্তু ১৮০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি। তাই আরও এক মৌসুম প্যারিসেই কাটাতে হবে ২২ বছর বয়সী ফুটবলারকে।
অন্যদিকে এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার জন্য অন্তত ছয়বার প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু রিয়ালে যাওয়ার জন্য মুখিয়ে থাকা এমবাপে সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। যে কারণে আগামী মৌসুমে ফ্রি-তেই এমবাপেকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল