ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম ম্যাচে গোল না করায় মেসিকে নিয়ে যা বললেন পিএসজি কোচ : পচেত্তিনো
দেড় মাস পর ম্যাচ খেলতে নামায় স্বাভাবিকভাবে চেনা রূপেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। পিএসজি কোচের কথাতেও পাওয়া গেল তার প্রতিফলন।
রেইমসের বিপক্ষে ম্যাচের মূল একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এ সময়ে একটি গোলের সম্ভাবনা তৈরি করলেও কিলিয়ান এমবাপের সাথে বল আদান প্রদান করে আর গোল করতে পারেননি তিনি।
পিএসজির হয়ে অভিষেক ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট না করেই মেসিকে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে স্বভাবসুলভ নিখুঁত পাসিং করেছিলেন তিনি। করেছেন ড্রিবলও।
ম্যাচে ২৪ মিনিট কড়া মার্কিংয়ে ছিলেন মেসি। তিনবার ফাউলের শিকারও হয়েছিলেন তিনি। পুরো ম্যাচে তার চেয়ে বেশি ফাউলের শিকার কেউ হয়নি। তবে গুরুতর কোনো চোট পেতে হয়নি তাকে।
ম্যাচ শেষে পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো জানান, মেসির তার নিজের সেরা ফর্মে ফিরে আসতে আরও সময়ের প্রয়োজন। দেড় মাস পর খেলতে নেমে নিজের পুরোনো ছন্দ ফিরে পেতে আরও সময়ের প্রয়োজন আছে বলে জানান তিনি।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি সম্পর্কে পচেত্তিনো বলেন, ‘সে ভালো করছে। তার অভিষেক দেখে বেশ ভালো লাগছে। ও নিজের সেরা ফর্মের ধারেরকাছেও নেই। অনুশীলনে দ্রুতই উন্নতি করছে। আশা করি, বিরতির পর সে আরও ভালো করবে।’
রেইমসের বিপক্ষে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও প্রতিপক্ষের মাঠ মেসি মেসি স্লোগানে মুখরিত হয়েছিল। মাঠে নামার পরও প্রতিপক্ষের দর্শকদের কাছ থেকেও পেয়েছেন স্বাগতম।
মাঠে ফিরে গোল না করলেও পুরো মাঠ জুড়ে মেসির প্রভাব ছিল। পচেত্তিনো বলেন, ‘সে দলের মধ্যে ধৈর্য্যশীলতার সৃষ্টি করেছে। এটা দলের উপর বেশ ভালো প্রভাব ফেলেছে। ম্যাচের মধ্যেও এ প্রভাব দেখা গিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল