ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
পিএসজিতে যাবেন কিনা চূড়ান্ত সিন্ধান্ত জানিয়ে দিলেন মেসি
নতুন খবর হচ্ছে, প্রশ্নটা আসবে স্বাভাবিক, এলোও। বার্সেলোনার অধ্যায় শেষে লিওনেল মেসির ভবিষ্যৎ ঠিকানা কোথায়? সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইয়ের কথা। তাহলে কি পিএসজিতেই- বার্সেলোনায় মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল। উত্তরে মেসি জানালেন, এখনও কাউকে চুক্তির বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি।
বৃহস্পতিবার রাতে বার্সেলোনা নিশ্চিত করে, ন্যু ক্যাম্পে আর থাকছেন না মেসি। তার সঙ্গে সমঝোতায় পৌঁছালেও লা লিগার ‘আর্থিক ও কাঠামোগত বাধায়’ চুক্তি করতে পারছে না তারা। খবরটা হজম হওয়ার আগেই ফুটবল বিশ্বে একটা প্রশ্ন দানা বাঁধে- মেসি তাহলে এখন যাবেন কোথায়? বেজে ওঠে দুটি ক্লাবের নাম- ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই।
তবে পরের দিন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা জানিয়ে দেয়, মেসির জন্য তারা চেষ্টা করবেন না। তাহলে রেসে থাকে পিএসজি। ইউরোপিয়ান মিডিয়ায় গত দুই দিনে ফরাসি ক্লাব ঘিরেই্ মেসিকে নিয়ে যত খবর।
কেউ কেউ তো ছেপেও দিয়েছে, পিএসজিতে তিন বছরের চুক্তি করে ফেলেছেন মেসি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ (রবিবার) জানালেন, চুক্তি তো দূরে থাক, কাউকে কথাও দেননি। একই সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, গুঞ্জনে থাকা পিএসজি শুধু নয়, আরও অনেক ক্লাবই যোগাযোগ করছে তার সঙ্গে।
পিএসজিতে যাওয়ার প্রশ্নে মেসি বলেছেন, ‘এটা একটা সম্ভাবনা। আমি এখনও কাউকে কোনও রকম নিশ্চয়তা দেইনি (আমি তাদের ওখানে যাবো)। যখন (বার্সেলোনার) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এরপর থেকে আমি অনেক ফোন পেয়েছি এবং আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তবে আলোচনা চলছে। সামনেই জানা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)