ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সেমি-ফাইনালে উঠতে না পেরে যাকে দোষ দিলেন ফ্রান্সের কোচ
টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল ফ্রান্স। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ২-০ গোলের জয় তুলে নিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা।
ম্যাচজুড়ে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে স্পেনের সংগঠিত রক্ষণভাগ। বলের দখল, পাসিং ও কৌশলগত খেলায়ও এগিয়ে ছিল লা রোহা। ফলে পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ফরাসিরা।
হারের পর অবশ্য শুধু নিজেদের ব্যর্থতার কথা বলেননি ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ম্যাচ পরিচালনাকারী এল সালভাদরের রেফারি ইভান বার্তনের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দেশমের দাবি, ম্যাচের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে।
ম্যাচ শেষে দেশম বলেন, এখন মন্তব্য করলে অনেকেই ভাবতে পারেন হেরে গিয়ে অভিযোগ করছি। তবে বিষয়টি শুধু একটি পেনাল্টি সিদ্ধান্তের নয়, পুরো ম্যাচজুড়ে কয়েকটি সিদ্ধান্ত তার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি যথেষ্ট প্রস্তুত ছিলেন কি না, সেটি বিচার করা উচিত অন্যদের।
ফ্রান্স কোচ আরও জানান, ম্যাচে কয়েকটি ফাউল ও শারীরিক সংঘর্ষের ঘটনায় রেফারির সিদ্ধান্ত তিনি বুঝতে পারেননি। তার মতে, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স প্রত্যাশিত বিচার পায়নি।
তবে সমালোচনার পাশাপাশি প্রতিপক্ষের কৃতিত্বও স্বীকার করেছেন দেশম। তিনি বলেন, স্পেন এই ম্যাচে তাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে। বলের নিয়ন্ত্রণ, কৌশল এবং সুযোগ কাজে লাগানোর দিক থেকে স্প্যানিশরা এগিয়ে ছিল। ফ্রান্সও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি এবং বেশ কিছু ভুল করেছে।
ম্যাচের প্রথমার্ধে মিকেল ওইয়ারজাবাল পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন। বিরতির পর পেদ্রো পোরো দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন।
অন্যদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেই ম্যাচটিই হতে যাচ্ছে দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স জাতীয় দলের শেষ ম্যাচ। দীর্ঘ সময় ধরে দলটির দায়িত্ব পালন করা এই সফল কোচ বিশ্বকাপ মিশন শেষ করেই দায়িত্ব ছাড়বেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিশ্বকাপে বড় ধাক্কা , দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেলেন বিশ্বসেরা ফুটবলার
- এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি
- শুরু হচ্ছে স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- এবার সুখবর পেলেন মিশর
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠতে পারে যে চার দল
- ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল: ভাইরাল সুপার কম্পিউটারের ভবিষ্যবাণী
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ফ্রান্স বনাম মরক্কো খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনালের খেলাটি সরাসরি দেখুন এখানে live
- সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেলো আর্জেন্টিনা
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিসরের সঙ্গে ম্যাচের পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা