ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ইতিহাসের প্রথমবার ঘটলো যে ঘটনা
২০২৬ ফিফা বিশ্বকাপ নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ চার নিশ্চিত করার পরই এই বিরল রেকর্ড গড়ে ওঠে।
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চার দল হলো র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স, দ্বিতীয় স্থানের আর্জেন্টিনা, তৃতীয় স্থানের স্পেন এবং চতুর্থ স্থানের ইংল্যান্ড। ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম একই বিশ্বকাপের শেষ চারে বিশ্বের সেরা চার দলকে দেখা যাচ্ছে।
কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। স্পেন ২-১ ব্যবধানে পরাজিত করে বেলজিয়ামকে। অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে বিদায় জানিয়ে শেষ চার নিশ্চিত করে। সর্বশেষ আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের শেষ টিকিট দখল করে এবং ইতিহাসের এই বিশেষ কীর্তি পূর্ণতা পায়।
এবারের বিশ্বকাপে এই রেকর্ড গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টুর্নামেন্টের নতুন ড্র পদ্ধতি। আসর শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে নকআউট পর্বের চারটি ভিন্ন অংশে রাখা হয়েছিল। ফলে প্রত্যেক দল যদি নিজেদের অংশে শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে, তাহলে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকত না।
ঠিক সেটিই হয়েছে। চারটি দলই নিজেদের অংশে আধিপত্য বজায় রেখে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়েছে। ফলে কোনো অঘটন ছাড়াই বিশ্ব ফুটবলের চার পরাশক্তি সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে।
ড্র অনুযায়ী আর্জেন্টিনা ও স্পেনকে রাখা হয়েছিল আলাদা ব্লকে। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও ছিল নকআউটের বিপরীত অংশে। তাই চারটি দলই নিজেদের প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে এবং ফাইনালের আগে তাদের মধ্যে কোনো ম্যাচ হয়নি।
এখন বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের অপেক্ষা। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এরপর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুটি ম্যাচই বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছে এবং ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
উল্লেখ্য, ফিফা ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ব র্যাঙ্কিং চালু করলেও সেই বছর বিশ্বকাপের ড্র নির্ধারণে এটি ব্যবহার করা হয়নি। পরবর্তী বিশ্বকাপগুলোতে শীর্ষ দলগুলোর অনেকেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে থাকলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সেই ইতিহাস বদলে দিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠে নতুন নজির স্থাপন করল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিশ্বকাপে বড় ধাক্কা , দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেলেন বিশ্বসেরা ফুটবলার
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- এবার সুখবর পেলেন মিশর
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠতে পারে যে চার দল
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)