ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, দাম শুনে অবাক ফুটবল বিশ্ব
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে শুরু থেকেই নানা সিদ্ধান্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন এক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছে সংস্থাটি। বিশ্বকাপ ফাইনালের মাঠে ব্যবহৃত আসল ঘাস সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ফিফার ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিশেষভাবে সংরক্ষণ করে বিক্রি করা হবে। প্রতিটি ঘাসের টুকরোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। ফিফার অনলাইন স্টোরে এই পণ্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে ঘাসের টুকরোর মাপ উল্লেখ করা হলেও সেটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
ফিফা জানিয়েছে, প্রতিটি ঘাসের অংশ উন্নতমানের স্বচ্ছ অ্যাক্রিলিকের ভেতরে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। এর সঙ্গে থাকবে একটি বিশেষ স্মারক ইউএসবি এবং সত্যতা যাচাইয়ের জন্য নিরাপত্তা ফিল্ম সংযুক্ত সার্টিফিকেশন ব্যবস্থা। পুরো সেটটি একটি প্রিমিয়াম হিঞ্জড সংগ্রাহক বক্সে সরবরাহ করা হবে, যাতে এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ফিফার ভাষ্য অনুযায়ী, ফুটবল সংগ্রাহক, সমর্থক এবং বিশ্বকাপ স্মৃতিচিহ্ন সংগ্রহে আগ্রহীদের জন্যই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।
বর্তমানে এই সংগ্রহযোগ্য সামগ্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় সরবরাহ করা হবে। ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর মাঠ থেকে ঘাস সংগ্রহ করে অর্ডারকারীদের কাছে পাঠানো হবে।
তবে এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ফুটবলপ্রেমীর মতে, বিশ্বকাপকে ঘিরে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের আরেকটি উদাহরণ এটি। বিশেষ করে এমন সময়ে এই ঘোষণা এসেছে, যখন বিশ্বকাপের টিকিটের দাম নিয়েই ব্যাপক সমালোচনা চলছে।
মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়েও আগে থেকেই প্রশ্ন উঠেছে। এই স্টেডিয়ামে সাধারণত এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের ম্যাচ কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ উপলক্ষে প্রাকৃতিক ঘাস ব্যবহার করা হলেও মাঠের মান নিয়ে বিভিন্ন দেশের ফুটবলার ও কোচ অসন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্যও এবার রেকর্ড গড়েছে। সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য প্রায় ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাবার, পানীয় এবং বিশেষ আতিথেয়তা সুবিধাসহ প্রিমিয়াম প্যাকেজের মূল্য ৩২ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত রাখা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো ফাইনালের মাঠের ঘাস, যা সংগ্রহ করতে গেলেও গুনতে হবে কয়েকশ ডলার।
ফিফার এই নতুন উদ্যোগ স্মারক সংগ্রহে আগ্রহীদের কাছে আকর্ষণীয় হলেও সাধারণ ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ মনে করছেন, বিশ্বকাপের আবেগকে কেন্দ্র করে অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা নেওয়ার প্রবণতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিশ্বকাপে বড় ধাক্কা , দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেলেন বিশ্বসেরা ফুটবলার
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- এবার সুখবর পেলেন মিশর
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠতে পারে যে চার দল
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)