ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে পোস্ট ‘চুরি করে জিতেছে’ , নতুন বিতর্কে বিশ্বকাপ
২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয়কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। মাঠের উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে অজ্ঞাত হ্যাকাররা সাংবাদিকদের কাছে বিতর্কিত বার্তা পাঠিয়েছে, যেখানে দাবি করা হয়েছে আর্জেন্টিনা ‘চুরি করে জিতেছে’ এবং ম্যাচের ফল এসেছে পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের কারণে।
ঘটনার পরপরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জরুরি বিবৃতি দিয়ে জানায়, ওই বার্তাগুলো তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী পাঠাননি। সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটেছে এবং এটি একটি সাইবার হামলার অংশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেইলগুলোতে শুধু আর্জেন্টিনার জয় নিয়ে প্রশ্ন তোলাই হয়নি, বরং মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়। একই সঙ্গে রেফারিদের সিদ্ধান্তকে ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়। তবে এসব বার্তার সত্যতা বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
এএফএ তাদের বিবৃতিতে সবাইকে সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো সন্দেহজনক ই-মেইল, লিংক বা সংযুক্ত ফাইল এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য শেয়ার না করারও পরামর্শ দিয়েছে তারা।
মিসরের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের অন্যতম নাটকীয় লড়াই। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতা ফেরান। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ফলের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তোলে। সেই বিতর্কের মধ্যেই এএফএর অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এখন আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠাই হবে মেসিদের মূল লক্ষ্য। তবে মাঠের বাইরের এই সাইবার হামলা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিশ্বকাপে বড় ধাক্কা , দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেলেন বিশ্বসেরা ফুটবলার
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- এবার সুখবর পেলেন মিশর
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠতে পারে যে চার দল
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)