ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ঝুঁকিতে ২০ ফুটবলার, সেমিফাইনাল মিসের শঙ্কা

২০২৬ জুলাই ১০ ০১:৩৭:৩৯

ঝুঁকিতে ২০ ফুটবলার, সেমিফাইনাল মিসের শঙ্কা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে বড় দুশ্চিন্তায় রয়েছে আট দলের মোট ২০ জন ফুটবলার। কোয়ার্টার ফাইনালে তারা আরেকটি হলুদ কার্ড দেখলে এবং তাদের দল সেমিফাইনালে উঠলে, ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী সেমিফাইনালে খেলতে পারবেন না।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ফুটবলাররা

মরক্কো (৫):

আশরাফ হাকিমি

ইসা ডিওপ

রেদুয়ানে হালহাল

বিলাল এল খানুস

আজেদিন উনাহি

ফ্রান্স (৩):

মানু কোনেমাইকেল ওলিসেব্র্যাডলি বারকোলা

ইংল্যান্ড (৪):

জুড বেলিংহাম

ডিক্লান রাইস

মার্ক গুয়েহি

নিকো ও’রিলি

সুইজারল্যান্ড (৩):

গ্রানিত জাকাডেনিস জাকারিয়ামিরো মুহেইম

আর্জেন্টিনা (১):

গনজালো মন্টিয়েল

স্পেন (১):

ফেরান তোরেস

বেলজিয়াম (১):

ব্র্যান্ডন মেশেলে

নরওয়ে (১):

আন্তোনিও নুসা

ফিফার নিয়ম কী?

ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়।কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট ফুটবলার সেমিফাইনালে খেলতে পারবেন না।২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম

এবার বিশ্বকাপে ৪৮ দল অংশ নেওয়ায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হয়েছে। তাই হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এসেছে।

গ্রুপ পর্ব শেষে একক হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হয়েছে।কোয়ার্টার ফাইনাল শেষেও একক হলুদ কার্ডের হিসাব আবার বাতিল করা হবে।ফলে কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড না দেখলে, সেমিফাইনাল থেকে তার হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

অর্থাৎ, কোয়ার্টার ফাইনালই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ। এখানে আরেকটি হলুদ কার্ড দেখলেই অনেক তারকার বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত