ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আট দলের জন্য। হলুদ কার্ডের কারণে মোট ১৭ জন ফুটবলার এখন এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে তারা আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, নকআউট পর্বে একজন খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। তবে স্বস্তির বিষয় হলো, কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। ফলে সেমিফাইনালে ওঠা দলগুলোর ফুটবলাররা নতুন করে শাস্তির ঝুঁকি নিয়ে খেলবেন।
সবচেয়ে বেশি চাপে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। ইংল্যান্ডের জুড বেলিংহাম, ডেকলান রাইস, মার্ক গেহি ও নিকো ও’রাইলি—এই চার ফুটবলার সতর্ক তালিকায় রয়েছেন। একইভাবে মরক্কোর আশরাফ হাকিমি, ইসা দিয়প, রেদুয়ান হালহাল ও বিলাল এল খান্নুসও আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন।
ফ্রান্সের দুই মিডফিল্ডার মাইকেল ওলিসে ও মানু কোনোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। এর মধ্যে ওলিসের বিপক্ষে দেখানো হলুদ কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। অন্যদিকে সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহেইমও একই পরিস্থিতিতে রয়েছেন।
বাকি চার দলের মধ্যে একজন করে খেলোয়াড় সতর্ক তালিকায় রয়েছেন। তারা হলেন আর্জেন্টিনার গনসালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে। বিশেষ করে মন্টিয়েলের ওপর বাড়তি নজর থাকবে, কারণ আরেকটি হলুদ কার্ড বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগে বড় ধাক্কা হয়ে আসতে পারে।
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে তাই শুধু জয়ই নয়, শৃঙ্খলাও হয়ে উঠেছে বড় বিষয়। একটি মাত্র হলুদ কার্ডই বদলে দিতে পারে কোনো দলের সেমিফাইনালের পরিকল্পনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ব্রাজিল না নরওয়ে—কারা জিতবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
- ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল: ভাইরাল সুপার কম্পিউটারের ভবিষ্যবাণী
- জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য জরুরি বার্তা