ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওভারে ৬ ছক্কা, ৮৮ বলে ২৪৭ রান! ডি ভিলিয়ার্সের ব্যাটে ইংল্যান্ডে রেকর্ড ঝড়
ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথু ডি ভিলিয়ার্স। নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে (এনপিসিএল) মাত্র ৮৮ বলে ২৪৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।
লংরিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ডি ভিলিয়ার্স। মাঠের চারদিকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের পুরোপুরি অসহায় করে তোলেন তিনি। তার ইনিংসে ছিল ২২টি বিশাল ছক্কা এবং ২৩টি চার। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই তিনি করেন ২২৪ রান।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৩৬তম ওভারে। জশুয়া ডেনরিথের করা ওভারের ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের উন্মাদনায় ভাসান এই ব্যাটার। পুরো মাঠজুড়ে তখন শুধুই ছক্কার উৎসব।
ডি ভিলিয়ার্সের এই ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৪০ ওভারে ৪৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লংরিজ ক্রিকেট ক্লাব। দলের হয়ে জশুয়া মুলিন, রিচস মরগান ও রব হলিংরাস্টও ফিফটি তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েলি ক্রিকেট ক্লাব মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৩৩৫ রানের বিশাল জয় পায় লংরিজ। বল হাতেও উজ্জ্বল ছিলেন দলের বোলাররা। হোয়াইটহেড একাই নেন ৪ উইকেট।
যদিও নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগ স্বীকৃত পেশাদার টুর্নামেন্ট নয়, তাই আনুষ্ঠানিক রেকর্ড বইয়ে জায়গা পাবে না এই ইনিংস। তবুও ক্রিকেটপ্রেমীদের কাছে এটি ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিধ্বংসী ও স্মরণীয় ইনিংসগুলোর একটি হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)