ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ওভারে ৬ ছক্কা, ৮৮ বলে ২৪৭ রান! ডি ভিলিয়ার্সের ব্যাটে রেকর্ড ঝড়

২০২৬ মে ২৬ ২০:১০:০৩

ওভারে ৬ ছক্কা, ৮৮ বলে ২৪৭ রান! ডি ভিলিয়ার্সের ব্যাটে রেকর্ড ঝড়

ক্রিকেট বিশ্বে আবারও দেখা গেল অবিশ্বাস্য এক ব্যাটিং ঝড়। ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ৮৮ বলে ২৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথু ডি ভিলিয়ার্স। চার-ছক্কার বন্যা বইয়ে তিনি যেন একাই ধ্বংস করে দিয়েছেন প্রতিপক্ষের বোলিং আক্রমণ।

নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে (এনপিসিএল) লংরিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে এই অবিশ্বাস্য ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার ব্যাট থেকে আসে ২২টি ছক্কা ও ২৩টি চার। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই তিনি সংগ্রহ করেন ২২৪ রান।

ইনিংসের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৩৬তম ওভারে। জশুয়া ডেনরিথের এক ওভারের ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। পুরো মাঠজুড়ে তখন শুধু ছক্কার উৎসব। পরের ওভারে ক্যাচ আউট হয়ে থামেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

ডি ভিলিয়ার্সের এই বিস্ফোরক ইনিংসে ভর করে ৪০ ওভারে ৪৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লংরিজ ক্রিকেট ক্লাব। দলের হয়ে আরও ফিফটি করেন জশুয়া মুলিন, রিচস মরগান ও রব হলিংরাস্ট।

পরে ওয়েলি ক্রিকেট ক্লাবকে মাত্র ১১২ রানে অলআউট করে ৩৩৫ রানের বিশাল জয় তুলে নেয় লংরিজ। বল হাতেও দারুণ পারফর্ম করেন দলের বোলাররা। হোয়াইটহেড নেন ৪ উইকেট, আর উইকেটের পেছনে দুটি ক্যাচ ধরেন ডি ভিলিয়ার্স।

যদিও এনপিসিএল কোনো স্বীকৃত পেশাদার টুর্নামেন্ট নয়, তাই রেকর্ড বইয়ে আনুষ্ঠানিকভাবে জায়গা পাবে না এই ২৪৭ রানের ইনিংস। তবুও ক্রিকেটপ্রেমীদের কাছে এটি ইতোমধ্যেই অন্যতম স্মরণীয় এক বিধ্বংসী ইনিংস হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত