ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মাঠেই লুটিয়ে মৃ`ত্যু ভারতীয় ক্রিকেটারের

২০২৬ মে ২৬ ১৯:৪৬:১৭

মাঠেই লুটিয়ে মৃ`ত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক পেসার এসএল অক্ষয়। মাঠে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে কর্নাটকের ক্রিকেট অঙ্গনে।

রোববার কেআর পুরম এলাকার একটি মাঠে তৃতীয় বিভাগের একটি ম্যাচে খেলছিলেন অক্ষয়। ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে সতীর্থরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সবকিছু এত দ্রুত ঘটেছে যে কেউ প্রথমে বুঝতেই পারেননি পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠবে।

এসএল অক্ষয় কর্নাটক রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন। তিনি লিস্ট-এ ও টি-টোয়েন্টি ক্রিকেটেও অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন স্থানীয় ক্রিকেটে খেলার কারণে ক্রিকেটাঙ্গনে তিনি একজন শান্ত, ভদ্র ও হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

অক্ষয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে খেলাধুলার মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় আবারও অ্যাথলেটদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস পর্যবেক্ষণের বিষয়টি সামনে চলে এসেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত