ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
অবশেষে যাকে করা হলো বাংলাদেশের অধিনায়ক
সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবল দলে এলো বড় চমক। দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা আফঈদা খন্দকারকে সরিয়ে অবশেষে অধিনায়ক করা হয়েছে মিডফিল্ডার মারিয়া মান্দাকে।
রোববার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে দলের নতুন অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়।
এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প চলাকালে পারফরম্যান্স ও প্রস্তুতি বিবেচনা করেই কোচ পিটার বাটলার নেতৃত্বে পরিবর্তন এনেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ছাড়ার সময় আফঈদা অধিনায়ক ছিলেন। তবে থাইল্যান্ডে দুই সপ্তাহের অনুশীলনের পর কোচ মারিয়া মান্দাকেই নেতৃত্বের জন্য চূড়ান্ত করেন।
আগামী সোমবার ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
টুর্নামেন্টের দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ৬ জুন মাঠে গড়াবে ফাইনাল।
সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক মারিয়া মান্দা এবং কোচ পিটার বাটলার দুজনই হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন। টানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও শিরোপা দেশে আনার লক্ষ্য বাংলাদেশের নারী ফুটবল দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE