ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশি টাকায় আজ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট, জেনেনিন ২১ মে ২০২৬ এর আপডেট

২০২৬ মে ২১ ০১:৩২:০৯

বাংলাদেশি টাকায় আজ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট, জেনেনিন ২১ মে ২০২৬ এর আপডেট

প্রবাসীদের জন্য প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। কারণ দেশের বাইরে থেকে কষ্টার্জিত অর্থ পাঠানোর সময় সঠিক রেট জানা থাকলে বেশি টাকা পাওয়া সম্ভব হয়। আজ , ২০ মে ২০২৬ তারিখে বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট প্রকাশ করা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ান ১ রিংগিতের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৯৭ পয়সা। সৌদি ১ রিয়ালের মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। অন্যদিকে মার্কিন ১ ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ১২১ টাকা ৬৯ পয়সা। ইউরোপীয় ১ ইউরোর দাম রয়েছে ১৪৪ টাকা ৮৬ পয়সা এবং ব্রিটিশ ১ পাউন্ডের মূল্য উঠেছে ১৬৪ টাকা ৪৯ পয়সায়।

এছাড়া সিঙ্গাপুরের ১ ডলার ৯৫ টাকা ৭৪ পয়সা, অস্ট্রেলিয়ান ১ ডলার ৮৭ টাকা ৫২ পয়সা এবং কানাডিয়ান ১ ডলার ৮৭ টাকা ০২ পয়সায় লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে ইউএই দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা, কাতারি রিয়াল ৩৩ টাকা ৬৪ পয়সা এবং ওমানি রিয়াল ৩১৭ টাকা ২৫ পয়সায় রয়েছে।

সবচেয়ে বেশি মূল্যের মুদ্রাগুলোর মধ্যে কুয়েতি দিনারের দাম দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৮৬ পয়সা এবং বাহরাইনি দিনার ৩২৫ টাকা ৫৫ পয়সায় লেনদেন হচ্ছে। এছাড়া ভারতীয় ১ রুপির মূল্য ১ টাকা ২৪ পয়সা এবং জাপানি ১ ইয়েনের মূল্য ০.৭৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলার, তেল ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রতিদিন মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে। ফলে প্রবাসীদের টাকা পাঠানোর আগে প্রতিদিনের আপডেটেড রেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে সরকার বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা সুবিধা চালু রেখেছে। অর্থাৎ বৈধ ব্যাংকিং চ্যানেলে ১০০ টাকা পাঠালে অতিরিক্ত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনা পাওয়া যাবে। তবে এই সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যাংক প্রণোদনা সেবা দিচ্ছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের গুরুত্বপূর্ণ মুদ্রার রেট সংক্ষেপে

১ মার্কিন ডলার = ১২১.৬৯ টাকা

১ সৌদি রিয়াল = ৩২.৭৯ টাকা

১ মালয়েশিয়ান রিংগিত = ৩০.৯৭ টাকা

১ ইউরো = ১৪৪.৮৬ টাকা

১ ব্রিটিশ পাউন্ড = ১৬৪.৪৯ টাকা

১ ইউএই দিরহাম = ৩৩.৪০ টাকা

১ কুয়েতি দিনার = ৩৯৯.৮৬ টাকা

১ কাতারি রিয়াল = ৩৩.৬৪ টাকা

১ ভারতীয় রুপি = ১.২৪ টাকা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত