ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারত থেকে বাংলাদেশিদের জন্য এলো নতুন কঠোর নিয়ম

২০২৬ মে ২০ ০০:৩৩:৫৯

ভারত থেকে বাংলাদেশিদের জন্য এলো নতুন কঠোর নিয়ম

ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে। এই সংশোধিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হলে এখন থেকে পাসপোর্টসংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে সেটির নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। শুধু তাই নয়, আবেদনকারীকে লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে অঙ্গীকার করতে হবে যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি নিজের কাছে থাকা পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এর মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে চায় ভারত সরকার।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এর আগে ২০১৯ সালে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, নতুন এই বিধি সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় পাসপোর্ট ও পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই আরও কঠোর হবে। একই সঙ্গে আবেদনকারীদের জন্য নিয়মকানুন আগের তুলনায় আরও স্পষ্ট ও বাধ্যতামূলক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত