ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ
বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে সোমবার থেকে শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৭ মে বুধবার ইন্দোনেশিয়াজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
রোববার সন্ধ্যায় রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর। তিনি জানান, দেশজুড়ে পরিচালিত চাঁদ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন স্থানে নতুন চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। এই মানদণ্ড অনুযায়ী, নতুন হিজরি মাস শুরু হওয়ার জন্য চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।
ধর্মমন্ত্রী আরও জানান, বৈঠকে দেশের আলেম-ওলামা, ইসলামিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী ও বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য এবং গাণিতিক হিসাব মিলিয়ে চূড়ান্তভাবে জিলহজ মাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগেই ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ইসলামিক সংগঠন ‘মুহাম্মাদিয়া’ বৈশ্বিক হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছিল। সংগঠনটি জানিয়েছিল, আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়ার ঈদ ঘোষণাকে মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। দেশটির ঘোষণার পর দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ঈদ প্রস্তুতি আরও জোরদার হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE