ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে বড় অভিযান, ৯ হাজারের বেশি প্রবাসীর কপাল পুড়লো
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থাও অংশ নেয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আবাসন আইন, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৩১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ৩৯২ জন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কারের আগে ২ হাজার ৩১১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। পাশাপাশি ১১ হাজার ২২৬ জনের দেশে ফেরার ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়াও শেষ হয়েছে।
অন্যদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুধু অবৈধ প্রবেশ নয়, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময়ও ৫৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন বা চাকরির ব্যবস্থা করার অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
বর্তমানে সৌদি আরবে মোট ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী রয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এসব কাজে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হবে।
কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আইন লঙ্ঘনের তথ্য জানাতে নির্দিষ্ট জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন ঠেকাতে সৌদি আরব বর্তমানে আরও কঠোর অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE