ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ হলো লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি,র হাড্ডাহাড্ডি লড়াই,জেনেনিন ফলাফল

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০১:১৫:৩৬

শেষ হলো লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি,র হাড্ডাহাড্ডি লড়াই,জেনেনিন ফলাফল

অ্যানফিল্ডে দারুণ এক নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২–১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল করে নায়ক হলেন এরলিং হালান্ড।

কিভাবে বদলে গেল ম্যাচের চিত্র?

৭৪ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের দারুণ গোলে লিভারপুল এগিয়ে যায় ১–০ ব্যবধানে। অ্যানফিল্ড তখন উল্লাসে মাতলেও ম্যান সিটি হাল ছাড়েনি।৮৪ মিনিটে বরনাডো সিলভা দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান।

শেষ মুহূর্তে সিটির আক্রমণে লিভারপুল রক্ষণ চাপে পড়ে। ইনজুরি টাইমে সিটির পক্ষে পেনাল্টি পেলে সেই সুযোগ কাজে লাগিয়ে ৯০+৩ মিনিটে হালান্ড গোল করেন, আর তাতেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

দুই দলের গুরুত্বপূর্ণ মুহূর্ত

দারুণ সেভে লিভারপুলকে কয়েকবার রক্ষা করেন আলিসন।

অপরদিকে ডোনারুম্মার এক অবিশ্বাস্য সেভ ম্যাচে সিটিকে বাঁচিয়ে রাখে।

একসময় গোল বাতিল হওয়া এবং সোবোসলাইয়ের লাল কার্ড ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

ম্যাচ পরিসংখ্যান

বল দখল: সিটি ৫১% – লিভারপুল ৪৯%

মোট শট: সিটি ১১, লিভারপুল ১০

অন টারগেট শট: সিটি ৬, লিভারপুল ৪

কর্নার: সিটি ৫, লিভারপুল ৪

ম্যান অব দ্য ম্যাচ: এরলিং হালান্ড

শেষ মুহূর্তের গোলই শুধু নয়, পুরো ম্যাচে তিনি সিটির আক্রমণভাগে ছিলেন সবচেয়ে প্রভাবশালী।

বরনাডো সিলভার প্রতিক্রিয়া

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বরনাডো বলেন—

“এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জয়। অ্যানফিল্ড প্রিমিয়ার লিগের সবচেয়ে কঠিন ভেন্যু। আজ হেরেও গেলে শিরোপা লড়াই প্রায় শেষ হয়ে যেত। আমরা জয়ের জন্য লড়েছি, হালান্ড সেই কাজটাই করেছে। এখন আশা ফিরে এসেছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ