ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
গ্র্যামিতে ইতিহাস! ব্যাড বানি–কেন্ড্রিক ল্যামারের অবিশ্বাস্য রেকর্ডে কাঁপলো লস অ্যাঞ্জেলেস
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস যেন রেকর্ডের এক নতুন অধ্যায়। লাতিন সংগীতশিল্পী ব্যাড বানি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন তুলে নিলেন— প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে ‘দেবি তিরার মাস ফতোস’ জিতেছে অ্যালবাম অব দ্য ইয়ার। শুধু তাই নয়, মোট তিনটি গ্র্যামি ঘরে তোলেন ৩১ বছর বয়সী পুয়ের্তোরিকান এই তারকা।
অন্যদিকে আমেরিকান র্যাপার কেন্ড্রিক ল্যামার রেকর্ড অব দ্য ইয়ারসহ পাঁচটি গ্র্যামি জিতে নতুন ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি হিপ-হপ শিল্পীদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ী হিসেবে জে-জি–কে পেছনে ফেলেছেন।
গানের দুনিয়ায় আরেক আনন্দের নাম বিলি আইলিশ ও তার ভাই ফিনিয়াস। তাদের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ জিতেছে সং অব দ্য ইয়ার। তিনবারের মতো এই স্বীকৃতি পেয়ে তারাও রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন।
নতুন প্রতিভাদের মধ্যে আলো ছড়ালেন ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন, যিনি পেলেন ‘সেরা নবীন শিল্পী’র সম্মান। এদিকে কে-পপ দুনিয়ার জন্যও ছিল গর্বের মুহূর্ত— ‘গোল্ডেন’ গানটি হয়ে গেছে গ্র্যামি পাওয়া প্রথম কে-পপ সংগীত।
এছাড়া নতুন যুক্ত হওয়া ‘সেরা অ্যালবাম প্রচ্ছদ’ বিভাগে জয়ী হয়েছে টাইলার, দ্য ক্রিয়েটরের অ্যালবাম ‘ক্রোমাকোপিয়া’।
পপ ক্যাটাগরিতে আলো ছড়ালেন লেডি গাগা। তার ‘মেহেম’ জিতেছে সেরা পপ ভোকাল অ্যালবাম, আর ‘আবরাকাডাবরা’ পুরস্কার পেয়েছে সেরা ড্যান্স-পপ ও সেরা রিমিক্সড রেকর্ডিং বিভাগে।
চলচ্চিত্র ও সংগীতের জগতে বড় চমক এনেছেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ‘জন উইলিয়ামস’ মিউজিক ফিল্মের প্রযোজক হিসেবে তিনি গ্র্যামি জিতে অস্কার, গ্র্যামি, এমি ও টনি অ্যাওয়ার্ড বিজয়ী ২২তম ব্যক্তি হলেন।
আধ্যাত্মিক জগত থেকেও আলো চমকালো— দালাই লামা প্রথমবারের মতো গ্র্যামি জিতলেন, তার অডিওবুক ‘মেডিটেশন্স’–এর জন্য।
মহা উৎসবমুখর আয়োজনটি অনুষ্ঠিত হয় ১ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে। ছয় বছর ধরে টানা অনুষ্ঠান উপস্থাপনা করার পর এ বছরই শেষবারের মতো স্টেজ মাতান কমেডিয়ান ট্রেভর নোয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)