ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
স্বর্ণের দামে নতুন ইতিহাস, আগের সব রেকর্ড ভেঙ্গে আজ স্বর্ণের ভরি যত হলো
দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড ভাঙার খবর এলো। টানা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক লাফে ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা দাম বাড়িয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম উঠে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণবাজারে সর্বোচ্চ মূল্য।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দর উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সর্বশেষ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়।
এর মাত্র একদিন আগেই, ২৭ জানুয়ারি, ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। সেই রেকর্ড ভাঙতেই এবার আরও বড় বৃদ্ধি এলো।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৬৯,৭৮৮ টাকা
২১ ক্যারেট: ২,৫৭,৪৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২০,৭৪১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৮১,৭২৫ টাকা
তবে সোনার দামে এই বড় উল্লম্ফনের বিপরীতে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার ভরি দাম রয়েছে—
২২ ক্যারেট: ৭,৭৫৭ টাকা
২১ ক্যারেট: ৭,৪০৭ টাকা
১৮ ক্যারেট: ৬,৩৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৪,৭৮২ টাকা
বিশ্ববাজারে অস্থিরতা, ডলারের ওঠানামা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁক—সব মিলিয়ে এই ঊর্ধ্বগতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?