ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কাজলের রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় হইচই

২০২৬ জানুয়ারি ২৮ ১৩:০২:০১

কাজলের রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় হইচই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন, যা নেটদুনিয়ায় আলোড়ন তৈরি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কাজল তার ফেসবুকে চারটি নতুন ছবি আপলোড করেন। ছবিতে তিনি বিস্কিট রঙের ওয়েস্টার্ন পোশাকে মোহনীয় রূপে ধরা দিয়েছেন। তবে ক্যাপশনে কিছুটা রহস্য রেখেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন:

“প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন।”

এই পোস্টের পর ভক্তরা মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন:

“সুখী থাকো, প্রতিদিনই সৌভাগ্য পাবে কাজল।”

আরেকজন মন্তব্য করেছেন:

“বিশ্বাস করো যে আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং ক্ষমাহীনভাবে নিজের মতো থাকা।”

কাজল মুখার্জি ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। কিন্তু আকাশছোঁয়া জনপ্রিয়তা পান শাহরুখ খানের সঙ্গে জুটি গড়ে। তার ক্যারিয়ারে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মান রয়েছে।

তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে:‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাজিগর’, ‘করন অর্জুন’, ‘ইশক’, ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’, ‘ফানাহ’ ইত্যাদি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত