ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরকে উড়িয়ে দিল রাজশাহী

২০২৬ জানুয়ারি ১১ ১৭:২০:৪১

শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরকে উড়িয়ে দিল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিল রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৭ উইকেট হাতে রেখেই হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে রাজশাহী উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে, আর রংপুর নেমে গেছে তিনে।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারালেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রাজশাহী। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম গড়ে তোলেন দুর্দান্ত ১০৫ রানের জুটি, যা আসে মাত্র ৫১ বলে।

শান্ত খেলেন ৪২ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৪টি ছক্কা। অন্য প্রান্তে আরও আগ্রাসী ছিলেন ওয়াসিম। ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৪টি ছক্কা। ওয়াসিমের দৃঢ় ব্যাটিংয়েই ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স বড় সংগ্রহ গড়ার ভিত গড়েন তাওহিদ হৃদয়। শুরুতে কাইল মায়ার্স, লিটন দাস ও ইফতিখার আহমেদ দ্রুত ফিরলেও চতুর্থ উইকেটে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ম্যাচে ফেরান হৃদয়। দুজনে মিলে ৫১ বলে যোগ করেন ১০৫ রান।

খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করে আউট হলেও হৃদয় ছিলেন শেষ পর্যন্ত। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে থামতে হয় তাকে। ৫৬ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে হৃদয় হাঁকান ৮টি চার ও ৬টি ছক্কা। তার ইনিংসেই রংপুরের স্কোর দাঁড়ায় ১৭৮ রান।

তবে হৃদয়ের সেঞ্চুরির আক্ষেপ ছাপিয়ে ম্যাচের হাসি ছিল শান্ত ও ওয়াসিমের মুখেই। ব্যাট হাতে দাপট দেখিয়ে রাজশাহী প্রমাণ করেছে, তারা এবারের বিপিএলে শিরোপার দৌড়ে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত