ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ওমানে প্রবাসীদের শেষ সুযোগ! বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা

২০২৫ ডিসেম্বর ১১ ২৩:২৬:১৭

ওমানে প্রবাসীদের শেষ সুযোগ! বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা

ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে। প্রবাসী কর্মীদের অবস্থান বৈধকরণ, জরিমানা মওকুফ এবং বিভিন্ন আর্থিক দায় ছাড়ের যে বিশেষ সুবিধা চলছিল—তা ২০২৫ সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে। সময়সীমা পেরিয়ে গেলে একটিও আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

এই গ্রেস পিরিয়ডে প্রবাসীরা বিশেষ সুবিধায় দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ থাকা কর্মী কার্ড বা লেবার কার্ড নবায়নের সুযোগ পাবেন। ৭ বছর বা তারও বেশি সময় নিষ্ক্রিয় থাকা কার্ডের সব জরিমানা সম্পূর্ণ বাতিল করা হতে পারে। এমনকি ২০১৭ সাল বা তার আগের মামলা–মোকদ্দমার আর্থিক দায়, দেশে ফেরার টিকিট ব্যয়সহ ফিও মওকুফের আওতায় আসবে।

১০ বছর বা তার বেশি সময় ধরে অকার্যকর থাকা কার্ডও বাতিল করার সুযোগ দিচ্ছে ওমান। প্রয়োজনে বাতিল কার্ড পুনরায় সক্রিয় করে— নবায়ন সেবা স্থানান্তর দেশত্যাগ অনুপস্থিত রিপোর্ট জমাএসবও করা যাবে।

এছাড়া শ্রমিক ব্যবস্থাপনায় নিয়মভঙ্গ করা প্রতিষ্ঠানগুলোও শর্তসাপেক্ষে জরিমানা মওকুফের সুবিধা পাবে। কার্ড নবায়ন, সেবা বাতিল, সেবা স্থানান্তর বা কর্মীর টিকিটের ব্যয়ভার গ্রহণ—এসব শর্ত পূরণ করলে প্রতিষ্ঠানগুলো পুরনো দায়সমূহ সুরাহা করতে পারবে।

ওমান সরকার বলছে—এ সুযোগ কাজে না লাগালে পরবর্তীতে ভারী জরিমানা, আইনি ঝামেলা ও প্রশাসনিক জটিলতা বাড়বে। তাই বাংলাদেশিসহ সব বিদেশি প্রবাসীকে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত