ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এবার এক লাফে কেজিতে যত বাড়লো পেঁয়াজের দাম

২০২৫ ডিসেম্বর ০৭ ০০:২৮:৩৬

এবার এক লাফে কেজিতে যত বাড়লো পেঁয়াজের দাম

খুলনার বাজারে ফের চড়া হয়ে উঠেছে পেঁয়াজের দাম। মাত্র দু’দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে এই জরুরি নিত্যপণ্যটি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হঠাৎ এমন দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের নাজেহাল করে তুলেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন, কেউ আবার খোলাখুলিভাবে অসন্তোষ প্রকাশ করছেন বিক্রেতাদের প্রতি।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রূপসা বাজার ও ময়লাপোতা এলাকায় ঘুরে দেখা গেছে—দাম বেড়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

বিক্রেতারা দাবি করছেন, হঠাৎ সরবরাহ কমে যাওয়ার কারণেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তাদের কথায়, নতুন পেঁয়াজের মৌসুম শুরু হচ্ছে বলে কয়েক দিনের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

রূপসা কাঁচাবাজারে মাসের শুরুতে বড় বাজার করতে গিয়ে হতাশ হয়েছেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, “মাত্র এক মাস আগে কেজি ৭০–৮০ টাকার পেঁয়াজ গত সপ্তাহে কিনেছি ১১০ টাকায়। আর আজ একই পেঁয়াজ কিনতে হচ্ছে ১৫০ টাকায়! মাসের বাজার করতে ভেবেছিলাম বেশি করে নেব, কিন্তু এখন এক কেজির বেশি নেওয়ার সাহস পাচ্ছি না। বিক্রেতারা নিজের মতো দাম রাখছে, তদারকি থাকলে এমন হতো না।”

একই ক্ষোভ দেখা গেছে গৃহিণী নাজমুন নাহারের কণ্ঠেও। তিনি বলেন, “জীবনে কখনো এক পোয়া পেঁয়াজ কিনিনি। আজ বাধ্য হয়েই এক পোয়া কিনতে হলো। যা পরিস্থিতি—এভাবে দাম বাড়লে সংসার চালানোই অসম্ভব হয়ে যাবে।”

ময়লাপোতা বাজারের ব্যবসায়ী হাবিবুল ইসলাম জানান, “কয়েকদিন আগেও বিক্রি করেছি ১১০–১১৫ টাকায়। বৃহস্পতিবার রাত থেকে সরবরাহ কমে দাম বাড়তে শুরু করেছে। শুক্রবার ১৪০ টাকায় বিক্রি করেছি, আজ দিতে হচ্ছে ১৫০ টাকায়। আড়তে দাম বেশি, তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।”

আরেক ব্যবসায়ী মঞ্জুরুল জানান, “ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় বাজারে চাপ বাড়ছে। মাসের শেষ দিকে দেশি নতুন পেঁয়াজ উঠলে হয়তো দাম কিছুটা কমবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত