ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দুই সন্তান রেখে স্বামীকে তালাক দিয়ে কুয়েতে প্রেমিককে বিয়ে, অতঃপর...

২০২৫ নভেম্বর ৩০ ০৮:২০:৩০

দুই সন্তান রেখে স্বামীকে তালাক দিয়ে কুয়েতে প্রেমিককে বিয়ে, অতঃপর...

দুই সন্তানের মা রুমা আক্তার (৩৬) জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে কুয়েতে পাড়ি জমান। সেখানেই একটি হাসপাতালে সেবিকা (নার্স) হিসেবে কাজ করা অবস্থায় পরিচয় হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামের যুবক মো. নুর নবীর (৩০) সঙ্গে। পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

স্বদেশের এই যুবককে বিয়ে করার জন্য রুমা দেশে থাকা স্বামীকে তালাক দেন। এরপর প্রায় এক বছর আগে কুয়েতেই তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকলেও নুর নবীর পরিবার বিষয়টি জানতে পেরে বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে দম্পতির মধ্যে ভুলবোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়।

পারিবারিক জটিলতা বাড়তে থাকলে রুমা দেশে ফিরে আসেন। গত ২২ নভেম্বর বাংলাদেশে ফিরে ২৭ নভেম্বর মা-কে সঙ্গে নিয়ে নান্দাইলের দক্ষিণ কয়রাটি গ্রামে নুর নবীর বাড়ি খুঁজে বের করেন। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু স্বামীর পরিবারের লোকজন তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন।

এরপর শনিবার (২৯ নভেম্বর) পুনরায় স্বামীর বাড়ির সামনে গিয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও বৈবাহিক অধিকারের দাবিতে অবস্থান নেন রুমা। খবর পেয়ে গ্রাম পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনার বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, রুমা বিয়ের সব ডকুমেন্ট দেখিয়েছেন। এরপর তিনি রুমাকে সঙ্গে নিয়ে সাবেক মেম্বার ও নুর নবীর বাবা হাবিবুর রহমানের কাছে যান। কিন্তু সেখানেও তাকে গ্রহণ করা হয়নি।

নুর নবীর বাবা হাবিবুর রহমান জানান, ছেলে যদি বিয়ে করে থাকে, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ছেলে দেশে নেই, তাই এই মুহূর্তে নারীর দাবি অযৌক্তিক বলে তিনি মনে করেন।

ঘটনা সম্পর্কে নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) ঝুটন চন্দ্র সরকার বলেন, রুমাকে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসার জন্য বলা হয়েছে। এরপর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত