ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সর্বচ্চো রেকর্ড : বেড়ে গেলো সোনার দাম

২০২৫ অক্টোবর ২৪ ১৪:০১:২৫

সর্বচ্চো রেকর্ড : বেড়ে গেলো সোনার দাম

টানা দুই দিনের পতনের পর আবারও দোলা খেল বিশ্ববাজারের সোনা। বৃহস্পতিবার এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আবারও সোনার দিকে ফিরিয়ে এনেছে নিরাপদ আশ্রয় হিসেবে।

নিউইয়র্ক সময় সকাল ৯টা ২১ মিনিটে স্পট গোল্ডের দাম ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,০৪৩.৮০ ডলারে।এর আগে, সপ্তাহের শুরুর দিকেই প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল সোনার দাম।

ডিসেম্বর ডেলিভারির জন্য ইউএস গোল্ড ফিউচারসের দামও ২.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,১৬০.৫০ ডলারে।

এর আগে সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলারে পৌঁছেছিল। কিন্তু পরদিনই দেখা দেয় বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন।

কেন হঠাৎ বেড়েছে সোনার দাম?

বাজার বিশ্লেষকদের মতে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাড়তি ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রে আসন্ন মুদ্রাস্ফীতি তথ্য প্রকাশের আগাম প্রস্তুতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান সোনা ক্রয়ই এই উত্থানের মূল কারণ।এছাড়া, সুদের হার কমার প্রত্যাশা বিনিয়োগকারীদের অ-উৎপাদনশীল সম্পদে, বিশেষত সোনায়, ঝুঁকতে উদ্বুদ্ধ করছে।

এ বছরের পারফরম্যান্স

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহত্তম বার্ষিক উত্থান।

জেপি মরগানের পূর্বাভাস

বিনিয়োগ ব্যাংক জেপি মরগান ভবিষ্যদ্বাণী করেছে, আগামী বছরে বিনিয়োগকারীদের চাহিদা এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ক্রয়ের ফলে২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার গড় দাম ৫,০৫৫ ডলার ছুঁতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত