ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

হজযাত্রীদের জন্য সৌদিতে ৪টি টিকা বাধ্যতামূলক

২০২৫ অক্টোবর ১৬ ২৩:০৭:৩৫

হজযাত্রীদের জন্য সৌদিতে ৪টি টিকা বাধ্যতামূলক

২০২৬ সালের হজযাত্রীর জন্য সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে। এ বছরের জন্য করোনা, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার — এই চারটি টিকা সব হজযাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো হজযাত্রী এই টিকাগুলি না নেন, তবে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

কোভিড-১৯ টিকার ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী, টিকাটি অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। হজ যাত্রার কমপক্ষে দুই সপ্তাহ আগে টিকাগ্রহণ সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত কার্যকর, তবে সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নেওয়া বাধ্যতামূলক।

পোলিও টিকা ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত হজযাত্রীদের জন্য হজ যাত্রার চার সপ্তাহ আগে নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে এর উল্লেখ থাকতে হবে। ইয়েলো ফিভার টিকা ৯ মাসের বেশি বয়সী সব হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক।

একই সঙ্গে গুরুতর অসুস্থ, দীর্ঘমেয়াদি রোগে ভোগা, মানসিক বা স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি, উচ্চঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য হজে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে ও সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনে অতিরিক্ত স্বাস্থ্য মূল্যায়ন বা কোয়ারেন্টিন ব্যবস্থা নেওয়া হতে পারে। পূর্ববর্তী হজ আয়োজন ও বৈশ্বিক মহামারির অভিজ্ঞতা বিবেচনায় রেখে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যাতে প্রতিটি হাজি নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত