ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কয়েক মিনিট পরেই শুরু হচ্ছে বাংলাদেশের খেলা, সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ১৬ ১৪:৩৫:২০

কয়েক মিনিট পরেই শুরু হচ্ছে বাংলাদেশের খেলা, সরাসরি দেখবেন যেভাবে

আইসিসি নারী বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশাখাপত্তনমের ড. ওয়াই.এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দিবা-রাত্রির এই খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস (বাংলাদেশ) ও স্টার স্পোর্টস ১ (আন্তর্জাতিক)।

এখন পর্যন্ত টুর্নামেন্টে অস্ট্রেলিয়া নারী দল দুর্দান্ত ফর্মে আছে—৪ ম্যাচে ৩ জয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে, বাংলাদেশ ৪ ম্যাচে এক জয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। দুই দল এর আগে ৪ বার মুখোমুখি হয়েছে, সবকটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে বেথ মুনি, অ্যাশলে গার্ডনার ও আলানা কিং ফর্মে আছেন। বাংলাদেশের আশা শারমিন আক্তার, নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ওপর। যদিও কাগজে-কলমে অস্ট্রেলিয়া এগিয়ে, তবে বাংলাদেশ নারী দল যদি সেরা পারফরম্যান্স দিতে পারে, তাহলে আজকের ম্যাচে চমক দেখা যেতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ