ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন
বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর আর্জেন্টিনা নতুন মিশনে নামছে। ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে, যেখানে প্রথম প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায়।
ম্যাক অ্যালিস্টারের পছন্দের দলগুলোভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে আলোচনা করেছেন।
তার মতে, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন বিশ্বের সেরা ফর্মে থাকা দলগুলোর মধ্যে শীর্ষে। চতুর্থ হিসেবে ব্রাজিলকেও রাখা যায়। তিনি বলেন,
“এই চারটি দলই ২০২৬ বিশ্বকাপের প্রধান দাবিদার। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—সবাই দারুণ ফর্মে আছে। আর ব্রাজিলের কথা আলাদা করে না বললেই নয়। তাদের ঐতিহ্য, প্রভাব—সবই অসাধারণ। এখন আবার তাদের দলে কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি কোচ যুক্ত হয়েছেন, ফলে তারা আরও শক্তিশালী।”
নিজের দলকে ভরসা রাখার কথাম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার সক্ষমতার ওপর আস্থা রাখার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন,
“সব দলই ভালো, তবে আমরা সব সময় নিজেদের ওপর ভরসা রাখি। প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামি। আশা করি, বিশ্বকাপে সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী যাবে।”
স্পেন ও ফ্রান্সের প্রশংসাস্পেন ও ফ্রান্সের দলও ম্যাক অ্যালিস্টারের মতে অসাধারণ। তিনি বলেন,
“স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। খেলোয়াড়দের মান, খেলার ধরন ও কোচের পরিকল্পনা সবই অসাধারণ। বিশেষ করে কোচ তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে খেলার ধরন চেনেন, যা বিশাল সুবিধা। ফ্রান্সও সবসময় শীর্ষ পর্যায়ে।”
উদীয়মান তারকারাম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও নিকো পাজকেও সমর্থন করেছেন। তিনি বলেন,
“দুজনের মধ্যেই দারুণ প্রতিভা আছে। তারা প্লেমেকার বা উইঙ্গার—দুই ভূমিকাতেই খেলতে পারে। দুজনেই মনোযোগী ও পরিণত মানসিকতার। বিশেষ করে ফ্রাঙ্কোর বয়সের তুলনায় তার ব্যক্তিত্ব অবিশ্বাস্য। ওরা সঠিক পথে এগোচ্ছে, আর আমাদের দায়িত্ব তাদের পাশে থেকে সেরাটা বের করে আনা। সব আর্জেন্টাইনদেরই ওদের নিয়ে আশাবাদী হওয়া উচিত।”
স্কোয়াড পরীক্ষাপ্রিটি প্রীতি ম্যাচেই বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডের খেলোয়াড়দের পরীক্ষা করবেন। ২০২২ সালের বিশ্বকাপ দলে থাকা কয়েকজন খেলোয়াড় এখন অনিয়মিত। তাই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য দলে ভারসাম্য ও ছন্দ আনার চেষ্টা করা হবে। এছাড়া, ওয়ার্কলোড কমানো ও ব্যাক-আপ তৈরি করার অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোও হতে পারে স্কালোনির প্রাধান্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে