ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো ফিফা

২০২৫ অক্টোবর ০৩ ১৯:২২:৫৩

ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো ফিফা

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়তে থাকা নিষেধাজ্ঞার দাবির মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার বলেন, ফিফা ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না, তবে ফুটবলের ঐক্যবদ্ধ, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বজুড়ে খেলার উন্নয়ন ঘটাতে সক্ষম।

তিনি আরও বলেন, “বিশ্বের নানা সংঘাতে যারা ভুগছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের আহ্বান।” ইনফান্তিনো জানান, ফিফা ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিভক্ত পৃথিবীতে মানুষকে একত্রিত করার লক্ষ্যেই কাজ করছে।

বর্তমানে ইসরায়েল জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে অংশ নিচ্ছে, পাশাপাশি মাকাবি তেলআবিব ক্লাব ইউরোপা লিগে খেলছে। এর আগে জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ‘গণহত্যা’-র অভিযোগ জানিয়েছিল। বিশ্বজুড়ে চাপ থাকলেও ফিফা এখনও ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি জানিয়েছেন, ইসরায়েল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার। তিনি বলেন, “প্রথমত, তারা উয়েফার সদস্য। আমার অঞ্চলের যেকোনো সদস্যের মতো, উয়েফারকেও সিদ্ধান্ত নিতে হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ