ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলের দল ঘোষণা : ফিরলেন ভিনিসিয়াস

২০২৫ অক্টোবর ০২ ১২:০০:১০

ব্রাজিলের দল ঘোষণা : ফিরলেন ভিনিসিয়াস

আসন্ন এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই সফরের জন্য আজ বুধবার (২ অক্টোবর) কোচ কার্লো আনচেলত্তি পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছেন। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র ফিরেছেন দলে, তবে চোটের কারণে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

বাম উরুর ইনজুরির কারণে নেইমারকে বিবেচনা করা হয়নি। এছাড়া চোটের কারণে দলে নেই বার্সেলোনার রাফিনহা, পিএসজির মার্কুইনহোস এবং লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে।

ব্রাজিল স্কোয়াড (এশিয়া সফর ২০২৫)

গোলরক্ষক: এডারসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স)

ডিফেন্ডার: কার্লোস অগাস্টো (ইন্টার মিলান), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভ্যান্ডারসন (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি), ওয়েসলি (রোমা)

মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গুইমারেস, জোয়েলিন্টন (উভয়েই নিউক্যাসল), কাসেমিরো (ম্যানইউ), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম)

ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানইউ), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ