ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেম্বেলে নয়, ব্যালন ডি অরে ইয়ামালকে এগিয়ে রাখছেন ম্যাথাউস
২৪-২৫ মৌসুমের ব্যালন ডি’অর ঘিরে চলছে তুমুল আলোচনা। সবার মুখে মুখে একাধিক নাম—উসমান দেম্বেলে, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এ তালিকায় দেম্বেলেকে এগিয়ে রাখছেন অনেকেই। কারণ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৮টি গোল অবদান রেখে তিনি পিএসজিকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ-আঁ ও ফ্রেঞ্চ কাপের শিরোপা। ফলে আজ রাতেই ব্যালন ডি’অরের মঞ্চে তার হাতে উঠতে পারে কাঙ্ক্ষিত পুরস্কার।
তবুও ভিন্ন মত দিয়েছেন জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউস। ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জানালেন, তিনি ভোট দিতে পারলে দেম্বেলে নয়, বরং তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকেই বেছে নিতেন।
ম্যাথাউস বলেন—
“দেম্বেলের মতো ইয়ামালও বার্সেলোনার হয়ে তিনটি শিরোপা জিতেছে। আমি যদি ভোট দেওয়ার সুযোগ পেতাম, তবে ইয়ামালকে ভোট দিতাম।”
ইয়ামাল-রাফিনিয়া জুটি
গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান ছিল ইয়ামাল ও রাফিনিয়ার। ম্যাথাউসের ভাষায়—
“ইয়ামাল খেলায় অবিশ্বাস্য নতুনত্ব এনে দেয়। তবে এটি সম্ভব হয়েছে তার সতীর্থ রাফিনিয়ার অবদানের কারণে।”
তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হোঁচট খাওয়ায় বর্ষসেরা হওয়ার দৌড়ে খানিকটা পিছিয়ে গেছেন তারা। তবুও মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল আশা হারাচ্ছেন না। তার স্বপ্ন—
“আমি শুধু একবার নয়, অনেকবার ব্যালন ডি’অর জিততে চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে