ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
আগামী ৪৮ ঘণ্টায় ১৩ জেলায় ভারী বর্ষণ! সতর্কতা জারি
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১৩টি জেলায় ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে রয়েছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ (বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকা), সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার ও এর আশপাশের অঞ্চল।
পর্যবেক্ষণ টিম জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই এই জেলাগুলোতে ভারী বর্ষণ শুরু হয়েছে। একই সাথে উজানেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই কারণে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। যেসব নদীর পানি ইতিমধ্যেই বিপৎসীমা অতিক্রম করেছে, সেগুলোতেও আরও কিছুটা পানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে যে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি তীব্রতায় বিরাজ করছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE