ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রোববার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ! জানেন কী ঘটতে চলেছে ও কখন ঘটবে

২০২৫ সেপ্টেম্বর ১৬ ২৩:২৩:০৫

রোববার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ! জানেন কী ঘটতে চলেছে ও কখন ঘটবে

মাত্র দুই সপ্তাহ আগে হয়েছিল চন্দ্রগ্রহণ। তার রেশ কাটতে না কাটতেই আবারও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ঘটবে বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ।

পূর্ণ সংবাদ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট। শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। এসময় পূর্ণ আংশিক গ্রহণের চূড়ান্ত দৃশ্য দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে।

পৃথিবীর যেসব অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে, তার মধ্যে রয়েছে—নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাত থাকায় এই গ্রহণ দেখা যাবে না।

এর আগে ৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’-এর বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছিল বিশ্বের নানা প্রান্তের মানুষ। মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটছে আরেকটি জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য—যা আংশিক হলেও মহাজাগতিক আগ্রহীদের মধ্যে বাড়াচ্ছে কৌতূহল।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে (এপ্রিল) হয়েছিল প্রথম সূর্যগ্রহণ। ২১ সেপ্টেম্বরের গ্রহণই হবে বছরের শেষ সূর্যগ্রহণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত