ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোল্ডেন বুট দৌড়ে জমে উঠেছে লড়াই মেসির প্রতিদ্বন্দ্বী সারিজ

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৩:০৯:৫২

গোল্ডেন বুট দৌড়ে জমে উঠেছে লড়াই মেসির প্রতিদ্বন্দ্বী সারিজ

লিওনেল মেসি—ক্যারিয়ারে গোলের পাহাড় গড়ে ছয়বার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। একসময় তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের সঙ্গে বদলেছে দুই মহাতারকার মঞ্চ, তবে গোলের নেশা এখনো কমেনি কারো।

মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। সেখানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে তার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছেন ন্যাশভিল এসসির ইংলিশ ফরোয়ার্ড স্যাম সারিজ।

সিনসিন্নাতির বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল করে সারিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২১-এ। অন্যদিকে মেসির গোল সংখ্যা ১৯। তবে মায়ামির হাতে আছে আরও আট ম্যাচ, যেখানে সারিজের দল খেলবে মাত্র চারটি। ফলে সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আছে আর্জেন্টাইন তারকার সামনে।

এদিকে গোল তালিকায় মেসি-সারিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আরও কয়েকজন। এলএএফসির দেনিস বুয়াঙ্গা করেছেন ১৮ গোল, দুই খেলোয়াড়ের ঝুলিতে আছে ১৭, আর ১৬ গোল করেছেন আরও তিনজন।

২০২৩ সালে ইংল্যান্ড থেকে ন্যাশভিলে আসা সারিজ এরই মধ্যে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দুই মৌসুমে তার গোল সংখ্যা ৪৩। অন্যদিকে মেসি চাইছেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি গোল্ডেন বুট ঘরে তুলতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ