ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ভিডিওতে যে বার্তা দিলেন : সারজিস আলম
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি নানা আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইভে এসে তিনি বলেন, এনসিপির ২৪ দফার ইশতেহারের ২১ নম্বর দফায় জলবায়ু সহিষ্ণুতা, নদী ও সমুদ্র রক্ষার কথা উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠী এবং জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সারজিস আলম বলেন, “সমুদ্র আমাদের বিশাল এক সম্ভাবনার উৎস। আমরা যদি সমুদ্রকে ঠিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে কক্সবাজারের বহু ঘরবাড়ি বিলীন হয়ে যেতে পারে। তাই সমুদ্রকে রক্ষা করতে হলে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। দুর্যোগের পূর্বাভাস যেন নির্দিষ্ট সময়ের আগেই দেওয়া হয়, তা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা চাই সমুদ্র আমাদের জন্য টেকসই সম্পদে পরিণত হোক। এখান থেকে খনিজ সম্পদ উত্তোলন হোক, কিন্তু পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে।”
তবে কক্সবাজার শহরের অনিয়ন্ত্রিত নির্মাণ কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার ভাষায়, “যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে, কোনো নিয়ম-নীতি মানা হচ্ছে না। সরকারি কর্মকর্তাদের টাকা দিয়ে অবৈধভাবে জমি লিজ নেওয়া হচ্ছে। সৈকতের পাড় ঘেঁষে প্রাচীর দিয়ে জায়গা দখল করা হচ্ছে—এভাবে পরিবেশ নষ্ট হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”
সারজিস আলম তার ভিডিওবার্তায় পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
এদিকে তার এই সফর ঘিরে দলে কিছুটা অস্বস্তিও দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজার সফরের কারণে এনসিপির রাজনৈতিক পর্ষদ থেকে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই সফরের আগে রাজনৈতিক পর্ষদকে কিছু জানানো হয়নি। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার সামনে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সারজিস আলমের এই বক্তব্য ও অবস্থান জলবায়ুবিষয়ক রাজনীতিতে এনসিপির স্পষ্ট অবস্থানকে সামনে এনেছে। এখন দেখার বিষয়, জলবায়ু ও পরিবেশ ইস্যুতে অন্য রাজনৈতিক দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)