ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তাসকিন-রিশাদ-মিরাজ সুখবর পেলেও কপাল পুড়লো তানজিম-লিটনদের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আপাতত আন্তর্জাতিক বিরতিতে থাকলেও, মাঠের বাইরেও সুখবর পেলেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পেসার তাসকিন আহমেদ, লেগস্পিনার রিশাদ হোসেন ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ব্যাটসম্যান লিটন দাস, তাওহিদ হৃদয় এবং পেসার তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের তালিকায় একধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন। তার রেটিং পয়েন্ট ৬১১। একই তালিকায় তাসকিন আহমেদও একধাপ এগিয়ে অবস্থান করছেন ২৭ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৫৭২। শীর্ষ ২০-এ বাংলাদেশের আরও দুই বোলার আছেন—মুস্তাফিজুর রহমান (১২ নম্বরে, ৬৪৬ পয়েন্ট) ও শেখ মেহেদি হাসান (১৭ নম্বরে, ৬২৩ পয়েন্ট)।
তবে ইতিবাচক খবরের পাশাপাশি হতাশার দিকও রয়েছে। টি-টোয়েন্টি বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন তানজিম হাসান সাকিব। একইভাবে তিন ধাপ করে পিছিয়েছেন হাসান মাহমুদ (৪৩ নম্বর) ও শরিফুল ইসলাম (৪৬ নম্বর)। ব্যাটিং র্যাঙ্কিংয়েও একই চিত্র। তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও লিটন দাস প্রত্যেকে দুই ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৪১, ৪৫ ও ৪৮ নম্বরে অবস্থান করছেন। এছাড়া জাকের আলি (৬০তম) ও পারভেজ হোসেন ইমন (৬৮তম) একধাপ করে নেমে গেছেন।
টেস্ট ফরম্যাটেও রয়েছে কিছু অগ্রগতি। মেহেদি হাসান মিরাজ একধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬১০। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম, যিনি আগের মতোই ১৬ নম্বরে আছেন (৬৭১ পয়েন্ট)। এছাড়া নাঈম হাসান (৪৩তম), তাসকিন (৫৩তম) এবং হাসান মাহমুদুল (৫৪তম) অবস্থান করছেন।
উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও অংশ নেবে টাইগাররা। তার আগে র্যাঙ্কিংয়ের এই অগ্রগতি দলের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগাবে বলেই মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE