ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

তবে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন আজকের একাদশ

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২২ ১০:১৬:২৮

তবে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন আজকের একাদশ

নিজস্ব প্রতিবেদক: ৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের জ্বালানি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন সামনে সিরিজ নিশ্চিত করার হাতছানি। আজ, সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। মাত্র ১১০ রানে পাকিস্তানকে অলআউট করে দেন এই দুই পেসার। তারপর ব্যাট হাতে দায়িত্ব নেয় নতুন প্রজন্ম—ইমন ও হৃদয়ের ৭৩ রানের জুটি দলকে এনে দেয় দাপুটে জয়।

এই ম্যাচেও বাংলাদেশের দলে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে পাওয়া জয়ই ছিল সেরা কম্বিনেশন। ইনজুরি বা অপ্রত্যাশিত সমস্যা না ঘটলে আজও একই দল নিয়ে মাঠে নামার কথা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।

পরিসংখ্যান বনাম বাস্তবতা:২৩ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৯ বার, আর বাংলাদেশ মাত্র ৪ বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে—টাইগাররা পুরনো পরিসংখ্যান বদলে দেওয়ার মতো আত্মবিশ্বাসী।

মিরপুরের আজকের ম্যাচ হবে ইতিহাস লেখার আরেকটি সুযোগ। জয় মানে শুধু সিরিজ নয়, মানে ভবিষ্যতের পথচলায় আরও এক ধাপ আত্মবিশ্বাসের সিঁড়ি পাড়ি দেওয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত