ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কাকে হারিয়ে ২ ক্রিকেটারকে নিয়ে কথা বললেন লিটন দাস
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: ডাম্বুলায় সিরিজ বাঁচানো ম্যাচে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালো টাইগাররা। এই জয়ের পর ম্যাচসেরা অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এমন পারফরম্যান্সের জন্য দল মুখিয়ে ছিল।
ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। কিন্তু সেই চাপে ভর করে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তিনি গড়েন দুটি গুরুত্বপূর্ণ জুটি—তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৯ রানের এবং শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৭৭ রানের জুটি। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস, যাতে ছিল ৫টি ছয় ও ১টি চার।
শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায়। টাইগার বোলারদের মধ্যে রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন দুর্দান্ত। বিশেষ করে রিশাদ হোসেন কুশল মেন্ডিসকে রানআউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করতে এসে লিটনের প্রতিক্রিয়া ছিল এমন:
“চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।”
“রিশাদ দারুণ বোলিং করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশল মেন্ডিসের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।”
এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল বাংলাদেশ। এখন তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। সমর্থকরা আশাবাদী, এমন আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচেও লড়াই করবে টাইগাররা।
সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE