ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ৯৯ রানের এই পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হলো টাইগারদের, আর ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়লো লঙ্কানরা।
মঙ্গলবার (৮ জুলাই) টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রানের দারুণ ইনিংস খেলেন অধিনায়ক কুশল মেন্ডিস। তাকে দারুণভাবে সঙ্গ দেন অন্যান্য ব্যাটাররাও, যার ফলে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করার চেষ্টা করেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। কিন্তু আসিথা ফার্নান্দোর বলেই ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শান্তকে ফিরিয়ে দেন দুশমন্থ চামিরা, আর পাওয়ার প্লে’র মধ্যেই সাজঘরে ফেরেন ইমন।
চাপ সামলাতে চেষ্টা করেন তাওহীদ হৃদয়, যিনি তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু একের পর এক ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে দাঁড়িয়ে একা লড়াই চালিয়ে যান তিনি। মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেনরা ব্যর্থ হওয়ায় চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড গড়ার সুযোগ ছিল টাইগারদের সামনে। উইকেটও ছিল ব্যাটিং সহায়ক। তবে সামগ্রিক ব্যাটিং ব্যর্থতায় দুইশ রানের গণ্ডিও পার করতে পারেনি সফরকারীরা।
এই জয়ে নিজেদের ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। আর বাংলাদেশের সামনে আবারও এক নতুন করে শুরু করার চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার) (নিশাঙ্কা ৩৫, মাদুশকা ১, মেন্ডিস ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার) (ইমন ২৮, তানজিদ ১৭, মিরাজ ২৮, হৃদয় ৫১, শামীম ১২, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE