ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ ওয়ানডের আগে বড় দুশ্চিন্তা! খেলবেন তো এই টাইগার ক্রিকেটার
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ (৮ জুলাই) বিকেল ৩টায় পাল্লেকেলেতে মাঠে নামছে টাইগাররা। তবে এই রোমাঞ্চকর ম্যাচের আগে বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে কোয়াড্রিসেপস মাংসপেশিতে চোট পান শান্ত। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় তাকে এবং এরপর থেকেই তিনি দলের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি জানান, “শান্ত ভাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে খেলবেন কি না, সেটা ম্যাচের দিনই চূড়ান্তভাবে জানা যাবে।” এ মন্তব্যই বাড়িয়ে দিয়েছে টাইগার শিবিরের উদ্বেগ।
শান্ত না খেললে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বড়সড় পরিবর্তনের প্রয়োজন পড়বে। বিশেষ করে এমন এক ম্যাচে যেখানে ইতিহাস গড়ার হাতছানি, অভিজ্ঞ ও ইনফর্ম ব্যাটারের অনুপস্থিতি হতে পারে বড় ধাক্কা।
এদিকে নিজের ব্যাটিং নিয়েও হতাশ ইমন। দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রান করলেও সেঞ্চুরি হাতছাড়া করে ভীষণ আফসোসে ভুগছেন তিনি। বলেন, “উইকেটটা এতটাই ভালো ছিল, বড় ইনিংস খেলা উচিত ছিল। সেট হয়েও আউট হওয়া খুবই হতাশাজনক।” সেই সঙ্গে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে, যে ব্যাটার সেট হবেন, তাকেই ইনিংস লম্বা করতে হবে।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন ইতিহাস গড়ার লড়াইয়ে চোখ। তবে শান্তের খেলা নিয়ে সংশয় নতুন করে ভাবাতে পারে টিম ম্যানেজমেন্টকে—বিশেষ করে ব্যাটিং কম্বিনেশন নিয়ে। শেষ পর্যন্ত মাঠে নামেন কিনা শান্ত, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE