ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
“ইউএস টি‑10 লিগে ৯ বাংলাদেশিকে নিয়ে ঝড় তুলবেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ঘরোয়া টি-টেন লিগ ‘পার সিক্সটি লিজেন্ডস’-এ আইকন ক্রিকেটার হিসেবে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডেট্রয়েট ফ্যালকন্সের সঙ্গে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও খেলবেন আরও ৮ বাংলাদেশি ক্রিকেটার।
সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে সাকিব ও নাসির হোসেনকে। এছাড়া রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক বিজয়, আরিফুল হক ও নিহাদ উজ জামানকে রাখা হয়েছে দলটিতে।
ডেট্রয়েট ফ্যালকন্স মূলত বাংলাদেশের মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে দেশি ক্রিকেটারদের সমন্বয়ে দলটি সাজানো হয়েছে বেশ শক্তিশালীভাবে।
বাংলাদেশিদের বাইরে দলে রয়েছেন—ভারতের রিশি ধাওয়ান ও শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ ও অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।
ডেট্রয়েট ফ্যালকন্স স্কোয়াড:সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা ও অ্যান্থনি ব্রাম্বলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE