ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে:
দ্বিতীয় ওয়ানডেতে পাল্টে গেলো বাংলাদেশের একাদশ, দুই পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক:চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ম্যাচ, যেখানে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০০ রানে ছিল মাত্র ১ উইকেট, সেখান থেকে মাত্র ৫ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারিয়ে ফেলে দল। ফলে বড় ব্যবধানে ম্যাচ হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ে সফরকারীরা।
আগামীকাল, শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে অন্তত দুইটি পরিবর্তন দেখা যেতে পারে।
ওপেনার পারভেজ হোসেন ঈমনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাঈম শেখকে। তার সঙ্গে ইনিংস শুরু করবেন প্রথম ওয়ানডেতে ফিফটি করা তানজিদ হাসান তামিম। তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে তাওহীদ হৃদয়।
পাঁচ নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করা লিটন দাসকে একাদশের বাইরে রাখা হতে পারে। তার জায়গায় দলে আসতে পারেন রিশাদ হোসেন। কারণ, প্রথম ম্যাচে স্পেশালিস্ট বোলারের ঘাটতি স্পষ্ট ছিল। রিশাদ ব্যাটিংয়েও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
ছয় নম্বরে দেখা যাবে প্রথম ম্যাচে একাই লড়াই করা জাকির আলী অনিককে। তার ফিফটির কল্যাণেই বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কিছুটা কমে। সাত নম্বরে নামতে পারেন রিশাদ হোসেন।
পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগ সামলাবেন মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং তানভির ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE