ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
নিজস্ব প্রতিবেদক : শুভমান গিল—ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয়। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে ফেললেন এই তরুণ অধিনায়ক। ভারতের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো ইংল্যান্ডে কোনো অধিনায়ক হিসেবে করলেন ডাবল সেঞ্চুরি!
এজবাস্টনের উইকেটে ব্যাট হাতে যখন ঝড় তুলছিলেন গিল, তখন শুধু ইংলিশ বোলারদেরই নয়, ভাঙছিলেন রেকর্ডের পর রেকর্ড। প্রথমে জো রুটকে পরপর দুই চারে শতক, এরপর জশ টাংকে চারের বন্যা বইয়ে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি।
৩১১ বলে ২০০ পূর্ণ করা এই ইনিংসটি শুধু বড় রানই নয়, বড় এক ইতিহাসও লেখা। গিল এখন ভারতের ষষ্ঠ অধিনায়ক, যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এর আগে এই তালিকায় ছিলেন পাতৌদি, গাভাস্কার, শচীন, কোহলি ও ধোনি। তবে ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি একমাত্র গিলেরই।
সীমানা পেরোনো রেকর্ডগুলো:ভারতের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি
ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস (কোহলির ২০০ রানের পর)
অধিনায়ক হিসেবে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান (২৫ বছর ২৯৮ দিন)
এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে SENA (South Africa, England, New Zealand, Australia) দেশগুলোর একটিতে ডাবল সেঞ্চুরি
ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (পূর্ববর্তী: আজহারউদ্দিন, ১৭৯)
গাভাস্কার (২২১) ও দ্রাবিড় (২১৭)–দুজনকেই ছাড়িয়ে ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ ইনিংসধারী ব্যাটারদের একজন
তবে গিলের সামনে এখন আরেকটি রেকর্ডের হাতছানি—ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস খেলার। সেই রেকর্ডটি এখন বিরাট কোহলির দখলে (২৫৪*)। এজবাস্টনে প্রতিবেদন লেখা পর্যন্ত গিল অপরাজিত ছিলেন ২৩১ রানে। আরও ২৪ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন কোহলিকেও।
শুভমান গিল শুধু ভারতীয় দলের নয়, এখন ভারতীয় ক্রিকেট ইতিহাসেরও এক উজ্জ্বল অধ্যায়ের নাম হয়ে উঠেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE