ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন যে টাইগার ক্রিকেটার
দেশের জার্সিতে অন্যতম সফল মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ সমাদৃত। শ্রীলঙ্কা সিরিজেও তিনি হতে পারেন বাংলাদেশের ট্রাম্পকার্ড। আর বিষয়টি মাথায় রেখে পরিষ্কার পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিকরা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সেই ম্যাচে জয় এনে দিয়েছিলেন এ পেসার। ওই ম্যাচের পর থেকেই আইপিএল এবং ইনজুরির কারণে দলের বাইরে তিনি। তার অনুপস্থিতিতে বোলিং বিভাগেও ভুগছে লাল সবুজরা।
আইপিএল এবং ইনজুরি কাটিয়ে এবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ফিজ। তার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। তবে কলম্বোতে বড় জয় নিয়ে সিরিজ শুরু করতে যাওয়া শ্রীলঙ্কা আছে আত্মবিশ্বাসের চূড়ায়। ফিজকে ভয় না পেয়ে তার বিপক্ষে পরিকল্পনার ছক কষছে চারিথ আসালঙ্কার দল।
প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার (১ জুলাই) সংবাদ সম্মেলনে এসে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘প্রথমত, মোস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানে বাড়তি উন্মাদনা। মাঠের এই উত্তাপ ছড়িয়ে পড়ে নানা উদযাপন এবং কথার লড়াইয়েও।
এ প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে শত্রুতা মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই, এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এ ম্যাচের উইকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে আসালঙ্কা বলেন, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, কালকের দিকে তাকিয়ে আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE