ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য, এবার ৯ নম্বরে নেমে ৫২ বলে সেঞ্চুরি
ইংল্যান্ডের মাটিতে ওপেন করতে নেমে রান পেল না বৈভব সূর্যবংশী। তবু ইংল্যান্ডের ইয়ং লায়ন্স ইনভাইটেশনাল একাদশের বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে করল ৯ উইকেটে ৪৪৪ রান। যেখানে বড় অবদান হরবংশ পাঙ্গালিয়ার।
নয় নম্বরে ব্যাট করতে নেমে ৫২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হরবংশ। তিনি রীতিমতো ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন। তাতেই বড় সংগ্রহ গড়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ডের জুনিয়র ক্রিকেটারদের বিপক্ষে প্রত্যাশা মতো ব্যাট করতে পারেনি আইপিএলের চমক বৈভব। ১৪ বছরের এই ব্যাটার ১৩ বলে ১৭ রান করেছে। আরেক ওপেনার এবং অধিনায়ক আয়ূষ মাত্রেও (১) রান পেলেন না। বিহান মালহোত্র (৩৯), মৌল্যরাজসিংহ চাভাদা (২৩), অভিজ্ঞান কুন্ডুরাও (৬) বড় রান পাননি।
৯১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ূষের দল। চাপের মুখে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ছয় নম্বরে নামা রাহুল কুমার (৬৩ বলে ৭৫) এবং সাত নম্বরে নামা কণিষ্ক চৌহান (৬৪ বলে ৭৯)। তাদের ষষ্ঠ উইকেটের জুটিতে ওঠে ১৪১ রান। এর পর আট নম্বরে নেমে আরএস অম্বরিশ করেন ৪৭ বলে ৭২। ৬টি ছয় এবং ৪টি ছক্কা মারেন।
তার সঙ্গে যোগ দেন নয় নম্বরে নামা হরবংশ। ৮টি চার এবং ৯টি ছক্কা মারেন তিনি। অষ্টম উইকেটের জুটিতে ওঠে ১৪৪ রান।
ইংল্যান্ডের দলটির হয়ে বল করেন ১০ জন। সফলতম বোলার মানি লুমসডেন ১০২ রান খরচ করে ৪ উইকেট নেন। এ ছাড়া ম্যাথু ফিরব্যাঙ্কের ৩ উইকেট নেন ৬৬ রানের বিনিময়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE