ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই মাইলফলকের সামনে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বুধবার (২৫ জুন) মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে দুটি মাইলফলক ছুঁতে পারেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
কলম্বো টেস্টের একাদশে থাকলেই একটি মাইলফলক ছোঁয়া হয়ে যাবে তার। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।
এখন পর্যন্ত দেশের জার্সিতে ৪৯ টেস্ট খেলে ৪ সেঞ্চুরি ও ১৮ হাফ সেঞ্চুরিতে ২৮৮১ রান করেছেন লিটন। লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে অর্ধশত বা তার বেশি টেস্ট ক্যাপ পেয়েছেন মুশফিকুর রহিম (৯৭ ম্যাচ), মুমিনুল হক (৭২ ম্যাচ), সাকিব আল হাসান (৭১ ম্যাচ), তামিম ইকবাল (৭০ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (৬১ ম্যাচ), তাইজুল ইসলাম (৫৪ ম্যাচ), মেহেদি হাসান মিরাজ (৫৩ ম্যাচ), হাবিবুল বাশার (৫০ ম্যাচ) এবং মাহমুদউল্লাহ (৫০ ম্যাচ)।
কলম্বো টেস্টে উইকেটের পেছনেও কীর্তি গড়ার সুযোগ থাকছে লিটনের সামনে। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে উইকেটকিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক বনে যেতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে দু’জনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে।
ডিসমিসালে ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক-লিটন। দু’জনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন। মুশফিক ৯৭ ও লিটন ৪৯ টেস্ট খেলেছেন।
এদিকে কলম্বো টেস্ট ২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)। মুমিনুল হক যদি আর ১৯ রান করতে পারেন, তাহলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি (৪৫৯১)।
অন্যদিকে বল হাতে ৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ