ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নাজমুল হোসেন শান্তর কপাল খারাপ
গল টেস্টের আগেও একবার আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচটা খেলেছিলেন টাইগার অধিনায়ক। বিদেশের মাটিতে প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করে হয়েছেন ম্যাচসেরাও। তবে দ্বিতীয় টেস্টের আগে আবারও একই জায়গায় ব্যথা পেলেন তিনি।
কলম্বো টেস্টের বাকি আর দুই দিন। সিরিজ নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আজ (২৩ জুন) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন শান্ত।
আঙুলে চোট পাওয়ার পর এদিন আর ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেননি শান্ত। আপাতত টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন টাইগার অধিনায়ক। তবে তার চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগ পর্যন্ত ম্যানেজমেন্টের পর্যবেক্ষণেই থাকবেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজে আঙুলে হালকা চোট নিয়েই চমক দেখিয়েছেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২৫ রানে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিও গড়েন তিনি। এদিকে, শান্তকে নিয়ে আরেকটি গুঞ্জন তো একেবারে চূড়ান্ত পর্যায়ে। ওয়ানডের নেতৃত্ব থেকে বিনা নোটিশে সরিয়ে দেয়ার পর নাকি এবার টেস্টের অধিনায়কত্ব ছাড়তে চাইছেন শান্ত। এ বিষয়ে অবশ্য শান্ত কিছুই জানাননি। অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে অবদান রাখতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE