ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিরাটকে নিয়ে এত বড় কথা বললেন সৌরভ, রেগে আগুন ভারতীয় সমর্থকরা
একদিনের ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।
শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই দেখতে পাওয়া যাবে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দুই 'মহারথী' বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma)। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করার পরই কুড়ি ওভারের ফরম্য়াট থেকে রো-কো জুটি অবসর নিয়েছিলেন। চলতি বছর টেস্ট ক্রিকেট থেকেও তাঁরা আচমকা অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। সেকারণে ওয়ানডে ক্রিকেটই টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছে আপাতত একমাত্র ভরসা। অন্তত, ২২ গজে ফের বিরাট এবং রোহিতকে দেখতে পাওয়া যাবে। আশা করা হচ্ছে, ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে এই ২ ক্রিকেটারই টিম ইন্ডিয়ার জার্সিতে খেলবেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটি বিতর্কিত মন্তব্য করলেন, যা শুনে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত রেগে আগুন হয়ে গিয়েছেন।
ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়া সহজ হবে না রোহিত-বিরাটেররবিবার (২২ জুন) সংবাদ সংস্থা পিটিআই-কে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর কথায়, 'আমাদের প্রত্যেককে একটা ব্যাপার বুঝতে হবে যে একদিন না একদিন ওঁদের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতেই হবে। ওঁরা নিজেরাও সরে আসতে চাইবেন। আগামী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে আয়োজন করা হবে। এই বিশ্বকাপ টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে। ওই সময় বিরাট কোহলি ৩৮ এবং রোহিত শর্মা ৪০ বছর বয়সে পা রাখবেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে ৯ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। এরমধ্যে মোট ২৭ ম্য়াচ খেলার সুযোগ থাকবে। বছরে ১৫ ম্য়াচ খেলাই একজন ক্রিকেটারের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে যায়। আমি কোনও পরামর্শ দিতে চাই না। কারণ, আমি মনে করি যে দুজনেই নিজের খেলাটা খুব ভাল করে বোঝেন।'
কোহলির মতো ক্রিকেটার পাওয়া সহজ হবে নাসৌরভ তাঁর এই বক্তব্যে বিরাট কোহলির কথা আলাদা করে উল্লেখ করলেন। সৌরভ জানিয়েছেন যে তিনি একেবারেই চিন্তিত নয়। কিন্তু, বিরাট কোহলির বিকল্প খুঁজে বের করা খুব একটা সহজ হবে না। বিরাট যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে, তা শুনে আমি একেবারেই অবাক হইনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। আগে শোনা গিয়েছিল, ১৭ অগাস্ট থেকে নাকি এই সিরিজ শুরু হবে। কিন্তু, দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরার পর টিম ইন্ডিয়া আদৌ বাংলাদেশে খেলতে যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ